লাকসামে জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধি:
‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভ করা’ এ ভিশনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার উদ্যোগে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পৌর শহরের আল হেদায়া মিলনায়তনে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ‘পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীলদের কাংখিত মান’ শীর্ষক আলোচনায় ডঃ সরওয়ার ছিদ্দিকী পিতা-মাতা, স্ত্রী-সন্তান, প্রতিবেশীসহ সমাজের প্রতি একজন মুমিনের দায়িত্ব-কর্তব্য বর্ণনাসহ মহান আল্লাহ প্রদত্ত ও রাসূল সা. প্রদর্শীত বিধান অনুস্মরনে স্বীয় দায়িত্ব পালনে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানান।
পৌরসভা জামায়াতের সেক্রেটারি লেকচারার মাওলানা শহিদ উল্যাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার একেএম শাহ আলম, নুরে আলম, পৌরসভা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ ইয়াছিন মজুমদার।
ওরিয়েন্টেশনে সূরা নাহলের ১২৫নং আয়াতের দারসুল কুরআন পেশ করেন, কুমিল্লা দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি ডাঃ আব্দুল মুবিন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *