মাদারীপুরে আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

জাতীয় রংপুর রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

মাদারীপুরে আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদকঃ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার বিকাল ৪টায় ছিলারচর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে অত্র ইউনিয়নের বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে, পুনরায় ছিলারচর বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

ছিলারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো : বাবুল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য পথসভায় বক্তব্য রাখেন, মাদারীপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, মাদারীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, ছিলারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমদাদুল হক খান, মাদারীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিক মাতুব্বর, মাদারীপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো: ইমরান হোসেন মোল্লা প্রমুখ ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নতুন নতুন ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র মোকাবেলায় সর্তক থাকতে হবে। জনগণের ক্ষতি করার জন্য এরা আবার ওত পেতে আছে। বুনছে ষড়ষন্ত্রের জাল।

স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলেনি। ইতিমধ্যে গত ২৩শে আগস্ট সকাল ১১টার দিকে ছিলারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়নের ফ্যাসিস্টদের মনোনিত চেয়ারম্যান, ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার পলাতক আসামী, তৌফিক আকন আওয়ামী লীগের সশস্ত্র একদল সন্ত্রাসীদের সাথে নিয়ে ছিলারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহস্র মহড়া দিয়ে, এক পর্যায়ে ছিলারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করে কিছু সময়ের জন্য অবস্থান নেন ।

পরে সেখান থেকে যাওয়ার সময় ১৫ দিন পরে এসে তিনি ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে ঘটনাস্থল ত্যাগ করেন । এদিকে এই খবর বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতা আজকের এই প্রতিবাদ, মিছিল ও পথসভা বলে বক্তারা তাদের বক্তৃতায় উল্লেখ করেন।

তৌফিক আকনের এই সহস্র মহড়া কালে স্থানীয় প্রশাসনের ভুমিকা নিষ্ক্রিয় ছিল বলেও দাবী করেন বক্তারা। তারা হাসিনাসহ তার পরিবার, গডফাদার, ও দোসরদের বিচার নিশ্চিত করার দাবী জানান এবং আওয়ামী দোসররা যেন মাথা চাড়া না দিতে পারে সেই জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *