নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

অর্থনীতি জাতীয় দিবস/ উৎসব রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই তিন দিনব্যাপী মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। মেলার মূল লক্ষ্য হচ্ছে সাধারণ জনগণকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং ঝামেলাহীন সেবা নিশ্চিত করা। ‎মেলায় সরাসরি ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজার সার্টিফায়েড কপি সংগ্রহসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণ বিতরণ কার্যক্রমও মেলা প্রাঙ্গণ থেকে পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *