সোনাইমুড়ী থানার আসামী নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে গ্রেপ্তার 

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় ঢাকা নোয়াখালী সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ী থানার আসামী নারায়ণগঞ্জ

ফতুল্লা থেকে গ্রেপ্তার 

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুগিখিলপাড়া পূর্ব মিজি বাড়ীর মৃত মাহামুদুল হক এর ছেলে নুর উদ্দিন আসিফ(৩৩)কে অভিযানের মাধ্যমে, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এস আই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ৩.৪০মিনিটের সময় অভিযান পরিচালনা করিয়া সোনাইমুড়ী থানার এস আই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে সঙ্গীও ফোর্স এ এস আই হানিফ ও কনস্টেবল খাইরুল আসামী নুর উদ্দিন আসিফকে গ্রেপ্তার  করতে সক্ষম হয়।
জানা যায় যে,আসামী নুর উদ্দিন আসিফ (৩৩) সোনাইমুড়ী উপজেলার ১ নং জয়াগ ইউনিয়নের জয়াগ বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর ২০২০ সাল থেকে কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর সুবাদে আসামী কাস্টমারদের সাথে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে, প্রায় ৯৭/৯৮ লাখ টাকা গ্রাহক এবং ব্যাংকের নিকট হইতে আত্মসাৎ করেন। কাস্টমারদের ডুবলিকেট ভাউচার দিতেন প্রতারক নুর উদ্দিন আসিফ।
মঙ্গলবার দিবাগত রাত ৩.৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর আগে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর ইউডিসি পদে মো.নুরুল আফছার (৪৭) বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। তিনি জয়াগ বাজারের ২০১৯ ইং সাল থেকে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করেন।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন, আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *