লাকসামে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে নির্মাণসামগ্রী ও অনুদান প্রদান

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে নির্মাণসামগ্রী ও অনুদান প্রদান

 

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে ইসলামী সমাজকল্যাণ পরিষদ লাকসামের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পরিষদের পক্ষ থেকে নির্মাণসামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় আল আমিন ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ লাকসামের সেক্রেটারি ও কুমিল্লা জর্জ কোটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন।

সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াত আমীর জয়নাল আবেদিন পাটোয়ারী ও সমাজকল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ আবুল হাসেম প্রমুখ।

অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণে সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও অনুদান প্রদান করা হয়েছে। তারা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্মাণসামগ্রী ও অনুদান পেয়ে উপকারভোগীরা সমাজকল্যাণ পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দুর্দশা কিছুটা লাঘব করবে এবং বসতঘরসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *