
জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রনে লাকসামে কুকুরকে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন
লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে ইদানিং বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। বিভিন্ন বয়সের মানুষকে পাগলা কামড়াচ্ছে। এতে করে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এছাড়াও গত কয়েক দিন আগে একটি শিশুকে পাগলা কুকুর কামড়া দিয়ে আহত করায় পথচারী, শিক্ষা প্রতিষ্ঠানগামী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
লাকসাম প্রানী সম্পদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং লাকসাম পৌরসভার সার্বিক সহায়তায় কুকুরের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
লাকসাম প্রানী সম্পদ অফিস সুত্রে জানা গেছে
কুকুরের কামড়ে যাতে মানুষের জলাতঙ্ক রোগ না হয় সেজন্য সারাদিন ব্যাপী ব্যাপক হারে কুকুরকে টিকা প্রদান করা হবে।
লাকসাম প্রানী সম্পদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কুকুরকে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমীন, পৌরসভার মেডিকেল অফিসার মোঃ ইমরানসহ অন্যান্য কর্মকর্তাগন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ কর্ণ চন্দ্র মল্লিক বলেন, কুকুরের কামড়ে যাতে মানুষের জলাতঙ্ক রোগ না হয় সেজন্য সারাদিন ব্যাপী
ব্যাপক হারে কুকুরকে টিকা প্রদান করা হবে।
এছাড়াও পথচারী, শিক্ষা প্রতিষ্ঠানগামী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের চলাচলে আরো সচেতন হতে হবে।