কুমিল্লায় মিয়ামীসহ দুই রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানা

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লায় মিয়ামীসহ দুই রেস্তোরাঁকে

৭০ হাজার টাকা জরিমানা

​কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ‘মায়ামী-৩’ এবং ‘জাইতুন’ নামক দুটি রেস্তোরাঁকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
​রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ পরিচালনায় এই অভিযান চালানো হয়।
​অভিযান সূত্রে জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার শংকরপুর এলাকায় অবস্থিত ‘মায়ামী-৩’ রেস্তোরাঁয় কাঁচা মাংসের রক্ত ও বিষ্ঠার সাথে রান্না করা খাবার তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
​অন্যদিকে, একই অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ‘জাইতুন’ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
​অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এতে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জুয়েল মিয়া, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রাহক মো. সাকিব।
​অভিযান পরিচালনায় কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *