৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল

করতে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে আজ ৩০ আগস্ট ২০২৬ রোববার রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা প্রদান করেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
এসময় উপস্থিত ছিলেন ১১দলীয় ঐক্যের সমন্বয়ক ও সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. কামাল হোসেন এমপি, ডা. ফখরুদ্দিন মানিক, মু. আতাউর রহমান সরকার, এনডিএফ নেতা ডা. মাহমুদ হোসেন, শিল্পী সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ডা. জিএম ফারুকসহ সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগ, প্রচার, আইটি, চিকিৎসা বিভাগসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বৈঠকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চ বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন বিভাগের প্রস্তুতির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লক্ষাধিক লোকের উপস্থিতিতে সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরুর প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার বিষয়ে আলোচনা হয়।
বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে লংমার্চ সফল করতে সব ধরনের প্রস্তুতির বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। দেশবাসীকে লংমার্চ সফল করে জনগণের ন্যায্য দাবি আদায়ে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *