
মহেশপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
মোঃ সুমন খান, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৪টায় মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষমোঃ আব্দুল হাই ভাইস চেয়ারম্যান হিসাবে উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদকে, পৌর মেয়র হিসাবে উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশক সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
তিনি কোরান থেকে আয়াত উদ্ধৃত করে বলেন, রমজানের রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা।
আরো বক্তব্য রাখেন মাওলানা মাওলানা আখতারুজ্জামান মাওলানা আব্দুল বারী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ।
আলোচনা সভা শেষে মহেশপুর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের আমিরগণ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৬০০ মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়।
পরে প্রধান অতিথি মো. মতিয়ার রহমান দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।