
সোনাইমুড়ীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৩ যুবকের উপর হামলা
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই মধ্যযুগীয় কায়দা ৩ যুবকের উপর আক্রমন হয়।
জানা যায় যে, শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় সোনাইমুড়ী পৌরসভা ৭নং ওয়ার্ড নাওতোলা গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে শরীফ(২৬),মাহবুর রহমানের ছেলে মাসুম (৩২) ও একই গ্রামের হিরনের ছেলে আসিফ (২৩)এরা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই, এদের উপর মধ্যযুগীয় কায়দায় আক্রমণ করেন একই গ্রামের নুর হোসেন নুরার ছেলে মোশারফ হোসেন (২৬), মৃত সিদ্দিক উল্যাহর ছেলে নুর হোসেন নুরা (৪৩), মীর হোসেন এর ছেলে মারুফ (১৮), এবায়দুল হক এর ছেলে মহিন (২৩), আব্দুল হকের ছেলে তাজুল ইসলাম কালা (৩২), মৃত সিদ্দিক উল্যার ছেলে ইমন (৩০), শহিদ এর ছেলে রিপন (২৬), আব্দুল হকের ছেলে সাইফুল ইসলাম (১৯)।
এছাড়াও রয়েছে আরও অজ্ঞতা নামা ৮-১০ জন।
ভুক্তভোগী শরীফ এর পিতা মো.সিরাজ মিয়া জানান, প্রথমে আমার ভাতিজা মাসুম মাদকের বিরুদ্ধে কথা বলায় এবং মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ার করাই কালহলো এই তিনজন যুবকের। মাদক কারবারীরা এই তিনজন যুবকের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
পরে তাদের আত্মচিৎকার শুনে আক্রমণকারীরা দৌঁড়ে পালিয়ে যান। এই তিন যুবককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এখন নোয়াখালী ২৫০ শয্যার বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা। ভুক্তভোগীদের পক্ষ থেকে মো.সিরাজ মিয়ার ছোট ছেলে মো.শামীম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ করেন।
সোনাইমুড়ী থানার অফিসের ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।