সুন্দরগঞ্জে হতাশাগ্রস্ত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আইন আদালত গাইবান্ধা জাতীয় রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

সুন্দরগঞ্জে হতাশাগ্রস্ত বৃদ্ধের

ঝুলন্ত লাশ উদ্ধার

 
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
 গাইবান্ধার সুন্দরগঞ্জে শারীরিক অসুস্থতা, একাকীত্ব ও আর্থিক দৈনতাভোগী আলম মিয়া (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পূর্ব-হাতিয়া গ্রামের শয়নঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়ে। আলম মিয়া ওই গ্রামের নাদিরুজ্জামানের ছেলে।
 স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আলম মিয়া দীর্ঘদিন ধরে যক্ষ্মারোগে ভুগছিলেন। অসুস্থতা ও সংসারের চরম অভাব-অনটনের মাঝে পরিবারের কেউই তাঁর পাশে ছিল না। একপর্যায়ে স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান।
একের পর এক স্বজনদের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া, শারীরিক ও আর্থিক কষ্টের কারণে তিনি তীব্র হতাশায় ভুগছিলেন। চরম হতাশা থেকেই তিনি নিজ শয়নঘরের ধর্নার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
 ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছার রহমান মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে যক্ষ্মা ও চরম পারিবারিক অবহেলার মধ্যে ছিলেন আলম মিয়া। স্ত্রী ছেড়ে যাবার পর তাঁর দেখভাল করার মতো কেউ ছিল না।
  থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, সকালে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি।
এ বিষয়ে পরিবার বা স্থানীয়দের কোনো অভিযোগ না থাকা ও আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *