লাকসামে জামায়াতের উদ্যোগে ৩ শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন....,

লাকসামে জামায়াতের উদ্যোগে ৩ শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা

 লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩০০-এর বেশি শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি।

 

বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামী মনোনিত লাকসাম পৌরসভা মেয়র পদপ্রার্থী ও কুমিল্লা জর্জ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার আমির জয়নাল আবদীন পাটোয়ারী।

কর্মসূচিতে ৩০০-এর বেশি বিনামূল্যে সুন্নাতে খৎনা করানো হয়। আয়োজকদের পক্ষ থেকে শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরবর্তী যত্নের বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিশুদের বিনামূল্যে সুন্নাতে খৎনা করানোর উদ্দেশ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *