
শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখে শিক্ষক সমাজ: মোস্তাফিজুর রহমান
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
জাতিগড়ার কারিগর শিক্ষক সমাজ, তারা যদি মন থেকে চায় তাহলে যে কোন প্রতিষ্ঠানেই শিক্ষার মান উন্নয়ন সম্ভব। বরেন্দ্র অঞ্চলে সর্বপ্রথম বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ স্থাপন করেছিলেন সিদ্দিক হোসেন। বরেন্দ্র অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে তিনি এ কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, জিয়াউর রহমান একজন সাধারণ ঘরে জন্ম গ্রহন করে দেশের হাল ধরেছিলেন। প্রত্যন্ত এলাকার হেঁটে হেঁটে সাধারণ মানুষের খোঁজখবর নিতেন। তার ছেলেও প্রধানমন্ত্রী তারেক রহমান যেসকল প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করছেন। এমন একটা বাংলাদেশ গড়তে চায় যেখানে সবাই মিলে মিশে বসবাস করতে পারে।
সভায় সভাপতিত্ব করেন বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আমজাদ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের সভাপতি আব্দুল লতিফ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম, নিয়ামতপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।