
লালমাই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় বুখারী শরীফের দরস দিবেন আল্লামা মামুনুল হক
মোহাম্মদ আনোয়ার হোসেন, লালমাইঃ
বাগমারা আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসায় আজ বৃহস্পতিবার রাতে বুখারী শরীফের বিশেষ দরস অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে প্রধান অতিথি ও বুখারী শরীফের দরস প্রদানকারী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টায় বাগমারা আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এই বিশেষ দ্বীনি আয়োজন ও দরসের মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দরসে বুখারী শরীফের গুরুত্বপূর্ণ হাদীসের ব্যাখ্যা ও সমসাময়িক দ্বীনি দিকনির্দেশনা প্রদান করবেন আল্লামা মামুনুল হক।
অনুষ্ঠানে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতি আশা করা হচ্ছে।
মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।