
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল মানববন্ধন
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীর রাজপথগুলো ব্যাপক উত্তাপ ছড়াচ্ছে, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে। বৃহস্পতিবার তা’মিরুল উম্মাহ দাখিল মাদ্রাসা বালিকা শাখার উদ্যেগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় সোনাইমুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বাইপাস চত্বরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী তা’মিরুল উম্মাহ মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, পরিচালক মাসুদ আলম, সহকারী মুহতামিম জাকারিয়া শিহাব, অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকাসহ প্রমূখ শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি সময়ে শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ এর পরে গলা কেটে হত্যা ও সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদের অংশ হিসাবে এই কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় মানববন্ধনের কর্মসূচিতে বক্তারা বলেন, সারাদেশে বর্তমানে যে পরিমাণ নারীর প্রতি অবহেলা ঘৃণা ও নারী নির্যাতন করা হচ্ছে, আমরা সবাই আমাদের অবস্থান থেকে প্রতিবাদ করে যাবো।
বক্তারা এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই উক্তিটি করেন, “বিশ্বের যা-কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”অর্থাৎ, নারীর প্রতি কোন অবহেলা বা ঘৃণা করা যাবে না।
নারীরা আমাদের রাষ্ট্রের, সমাজের একটা অংশ।আর এই নারীদের হতে হয়, ধর্ষণ এবং কি হত্যার শিকার।
আমরা আমাদের অবস্থান থেকে এসব ধর্ষণ ও হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকার এবং প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যাতে এসব ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে।