আশুলিয়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার !

আইন আদালত কুমিল্লা জাতীয় ঢাকা দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

আশুলিয়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার !

মোস্তফা কামাল মজুমদারঃ

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় জামগড়া ছয়তলা হাউজিং এলাকার পুরাতন কাঁচাবাজার সংলগ্ন ফরিদুল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে সুমাইয়া (১৬) নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত সুমাইয়া বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের দরিপাড়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মেয়েটি আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার (এসআই) মাহমুদুল ইসলাম মাহমুদ বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

নিহত ভিকটিম কিশোরীর মা বলেন, আমার মেয়ের মৃত্যুর সাথে যদি কেউ জড়িত থাকে আমি তার শাস্তি দাবি করছি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *