অষ্টগ্রামের আগুনে পোড়া তাওহিদুল আর নেই !

জাতীয় ঢাকা দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

অষ্টগ্রামের আগুনে পোড়া তাওহিদুল আর নেই !

 

শাহিন মিয়া, অষ্টগ্রামঃ

গত ২৪শে ফেব্রুয়ারি মধ্যরাতে পশ্চিম আলীনগর এলাকায় হাফেজ আবু তুরাবের বাড়িতে এ ঘটনা ঘটে |

​কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিম পাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে ৭ বছরের শিশু তওহিদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ সকালে ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি না ফেরার দেশে চলে যায়। ভয়াবহ এই আগুনে পরিবারের দুটি বসত ঘরসহ সব সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে গেছে।

রাস্তার প্রতিবন্ধকতার কারণে ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছাতে না পারা অত্যন্ত দুঃখজনক। আমাদের সামান্য অসচেতনতা আজ একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নিল।

এলাকাবাসী  মরহুম তওহিদের আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার শক্তি দিন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,আমি ঘটনাস্থলে পরের দিন ১০:৩০ মিনিট সময় যাই। কিছু খাবার, কম্বল এবং নগদ অর্থ প্রদান করে আসি। তিনি বলেন ডামের ভিতরে যে চাউল ছিল তাও পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ পাক ওই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *