বেড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জাতীয় দিবস/ উৎসব সারাদেশ
শেয়ার করুন....,

বেড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

 

মোঃ রিফাত, পাবনাঃ

পাবনার বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। “মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।

 

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার মোঃ মোনোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ মোশাররফ হোসেন, আইসিটি অফিসার অপূর্ব কুমার সাহা, সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান, এলজিইডি অফিসার মোঃ সাইদুর রহমান, নির্বাচন অফিসার আব্দুর রহিম এবং আলহেরা একাডেমির অধ্যক্ষ মোঃ হাকিমুল কবীরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

 

র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

 

পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, “একটি সচেতন, সুশিক্ষিত ও টেকসই সমাজ গঠনে সাক্ষরতার ভূমিকা অপরিসীম। মানুষ ও পৃথিবীর সার্বিক সমৃদ্ধি অর্জনে নিরক্ষরতা দূরীকরণে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *