
গোসলের ভিডিও ধারণের অভিযোগ-ভুক্তভোগী পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার এলাকায় গোপনে গোসলের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা দায়েরের পর ভুক্তভোগী পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার নামক এলাকার বাসিন্দা মো. করিমল হোসেন ভুক্তভোগী পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেন।
এতে পরিবারটি চরম ভোগান্তিতে পড়েছে বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী রিমি আক্তারের স্বামী মো. মমিনুল ইসলাম বলেন, “আমার স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন একই এলাকার মো. আনারুল ইসলাম (৩০)।
পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে ব্ল্যাকমেইলসহ বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
মামলার পর থেকেই আমাদের পরিবারের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে এবং যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
“ভুক্তভোগীর পরিবার মোঃ মামুন মিয়া বলেন আমাদের প্রতিপক্ষ একটি ভিত্তিহীন অভিযোগ উলিপুর থানায় দায়ের করে।
এ বিষয়ে আমরা অবজ্ঞ না এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।