কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ

 

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার মিরপুরে ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ডাকাতি পুকুর নামকস্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভাড়া শেষে দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামে ভ্যানচালক ওসমান তার বাড়িতে ফিরছিলেন। এমন সময় পথে ডাকাতি পুকুর এলাকায় পৌঁছালে ৩-৪ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাকে আটকিয়ে পাশের একটি বাগানের গাছের সঙ্গে বেঁধে ফেলেন।

পরে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যানটি ডাকাতি করে নিয়ে যায়। পরে চালকের আর্তচিৎকারে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ওসমান দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামের কাশেমের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালককে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *