ব্রাহ্মণপাড়া মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়া মাদকবিরোধী

র‍্যালি ও সমাবেশ

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট  রোববার বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

​র‍্যালিতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহসভাপতি মহসিন সরকার ও আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এবং সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুল রহমান ভূঁইয়া রিপন উপস্থিত ছিলেন।

​অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল, মালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, সিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার, মৎস্যজীবী দলের আহ্বায়ক সার্জেন্ট শফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইনজীবী আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, এবং শশীদল ইউনিয়ন বিএনপি সভাপতি মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

​র‍্যালি শেষে ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ডের জিরো পয়েন্ট এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা উপজেলার সর্বত্র মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *