রাজশাহীতে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

অর্থনীতি জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহীতে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

 

শিবলী সাদিক, রাজশাহীঃ

কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিভাগীয় গবেষণাগার এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং অত্র এলাকার আলুচাষীবৃন্দ।

উক্ত সমাবেশে কৃষকেরা তাদের মতামত প্রদান করেন।

কৃষকের মতামত অনুযায়ী মাটি পরীক্ষার ভিত্তিতে সুষমা সার ব্যবহার ও অম্ল মাটি ব্যবস্থাপনার জন্য ডলোমাইট ব্যবহার করলে অধিক ফসল পাওয়া যায়।

মাঠে দিবসে গবেষণার মাঠে ফলন পাওয়া যায় বিঘা প্রতি ১২৯.৫৮ মণ, যা হেক্টর প্রতি ৩৮.৮৮ টন এবং কৃষক পর্যায়ে ফলন পাওয়া যায় ১০৯.৯৬ মণ প্রতি বিঘায়, যা হেক্টর প্রতি ৩২.৯৯ টন। ফলন পার্থক্য ৫.৮৯ টন প্রতি হেক্টরে,যা শতকরা ১৭.৮৬%।

শুধুমাত্র সার ব্যবহার খরচের হিসাব-কৃষক প্লটে ৫৫৯৫ টাকা প্রতি বিঘায় এবং গবেষণা প্লটে ২০৯৩ টাকা প্রতি বিঘায়।

গবেষণামতে সার ব্যবহার করলে কৃষকের সাশ্রয় হবে ৩৫০২/-।

অতিরিক্ত ফসল বিক্রি করে বাড়তি টাকা পাবে ১২১৬৫/- (আজকের আলুর বাজারদর ১৫.৫/-প্রতি কেজি হিসাবে)।

কৃষকের মোট অতিরিক্ত লাভ হবে ১৫৬৬৭/- বিঘা প্রতি।

অন্যদিকে, সারের অপচয় কমবে, মাটির স্বাস্থ্য ও পরিবেশ ভালো থাকবে।
আসুন কৃষক ভাইয়েরা, আমরা সবাই মাটি পরীক্ষার ভিত্তিতে সুষমা সার ব্যবহার করি, সারের অপচয় রোধ করি এবং মাটির স্বাস্থ্য ভালো রাখি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *