
সীমান্তে মাদক সেবন করে ফেরার পথে আটক-৯
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ ঈদুল ফিতরের পর দিন ঈদের আনন্দ ফূর্তি করা সীমান্ত থেকে ফিরে আসা ৯ মাদক সেবীকে আটক করে।
ঘটনা ঘটেছে রোববার ২২মার্চ কুমিল্লা – সালদা সড়কের পাল্টি রাজাপুর এলাকায়।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান জানান বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে পুলিশ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হয়ে আসছে।
ঈদের পর দিন রোববার ২২ মার্চ দুপুর থেকে রাত পর্যন্ত কুমিল্লা-বাগড়া (সালদা) সড়কের বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নেরপাল্টি রাজাপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।
এসময় সীমান্ত এলাকা থেকে মোটর সাইকেল যোগে বিভিন্ন বয়সের মাদক সেবন কারী আসা যাওয়ার সময় পুলিশ ৯ জন মাদক সেবন কারীকে সন্দেহ জনক ভাবে আটক করে।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভাটপাড়ার মোঃ কবির হোসেনের ছেলে মোঃ নিপু (৩০),বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পয়াত উত্তর পাড়া গ্রামের কবির আহামেদ এর ছেলে মোঃ রুবেল মিয়া (৩০), একই ইউনিয়নের শিকার পুর গ্রামের মনির মেম্বারের বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মোঃ ইমরান হোসেন (১৬), একই ইউনিয়নের খাড়াতাইয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইয়াছিন আরাফাত (২১),কোতোয়ালি মডেল থানার ঢলিপাড়ার হারুন অর রশিদের ছেলে মোঃ সাব্বির খন্দকার (৩০),একই থানার নুরপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ জাহিদ (৩০),মুরাদপুর এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ রাসেল (৩৩), দৌলতপুর কামালের বাড়ীর মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ শুভ ইসলাম (৩২), বুড়িচং উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের হাজী আব্দুর রশিদের ছেলে মোঃ রিপন (৩০)।
ওসি মোহাম্মদ লুৎফুর রহমান আরও জানান
আটককৃতদের পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করেন এবং লিখিত মতামত প্রদান করেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। সোমবার দুপুরে আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।