নিয়ামতপুরে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত

জাতীয় দিবস/ উৎসব রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুরে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ 
নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পাল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুবর্ব্যক্ত করার দিন।
জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণ ও দমন পীড়নের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ।
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের প্রকৃত শক্তির উৎস জনগণ।
বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *