
সোনাইমুড়ীতে নারী প্রতারকের প্রতারণার ফাঁদে এক পরিবার
জসিম উদ্দিন রাজ, নোয়াখালী উত্তরঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক নারী প্রতারক রুবি আক্তার এর প্রতারণার ফাঁদে সর্বস্বান্ত হয়ে পড়েছেন এক পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায় যে, সোনাইমুড়ী উপজেলার ৯নং ডেওটি ইউনিয়নের অন্তর্গত গুনসিং গ্রামের কাজের উদ্দিন হাজী বাড়ীর নুরুল ইসলাম এর স্ত্রী রাহেলা বেগম (৪০) এর কাছ থেকে একই বাড়ীর দূর সম্পর্কের ভাগ্নি প্রতারক রুবি আক্তার (৩৬) ও তার স্বামী রহমত উল্যা (৪০) বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয় প্রতারক এই দম্পতি।
অভিযোগের মাধ্যমে আরো জানা যায় যে, রাহেলা বেগমের ছেলে তানজির হোসেন সৌরভ কে ওমান পাঠানোর কথা বলে, বিভিন্ন তারিখে সুকৌশলে নগদ ২,৭১,০০০টাকা এবং ১.৫ ভরি ওজনের ২ জোড়া কানের দুল আমার কাছ থেকে হাতিয়ে নেয় প্রতারক এই দম্পতি।
পরের তাদের দেওয়া ওমান পাটানোর নির্দিষ্ট সময় পার হয়ে গেলে, আমি পাওনা টাকা চাইতে গেলে তারা বিভিন্ন তালবাহানা করে আমার সাথে। এর আগেও আসামীদের ১৫ দিনের সময় প্রদান করে একখানা লিগ্যাল নোটিশ পাঠালেও তারা তাতে কোনরূপ কর্নপাত করলেন না।
রাহেলা বেগম (৪০) বলেন,পরে আমি নিরুপায় হয়ে নোয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ০৬ নং আমলী আদালতে আমি লিখিত ভাবে একটি সি.আর মামলা করি তাদের বিরুদ্ধে। যাহার সি.আর মামলা নং ২৫৫।
বাদী রাহেলা বেগম এর শশুর জামাল জানান, প্রতারক রুবি আক্তার ও তার স্বামী রহমত উল্যা এই দম্পতি এলাকার আরো বিভিন্ন পরিবারের সাথে টাকা পয়সা নিয়ে প্রতারণা করেছেন। আমাদের কাছে তারও একাধিক অভিযোগ রয়েছে।
সোনাইমুড়ী থানার এস আই মিজান বলেন, কোর্ট থেকে আমাকে তদন্ত প্রদিবেদন পাঠাতে বলেছে। তদন্ত কাজ চলমান রয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।