গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

জাতীয় দিবস/ উৎসব ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

মোঃ হমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় গৌরীপুর অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা,নিহত,আহতর পরিবারসহ ভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *