জুলাই শহিদ দিবস উপলক্ষে লাকসামে শহীদ ইউসুফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জুলাই শহিদ দিবস উপলক্ষে লাকসামে শহীদ ইউসুফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

 

লাকসাম প্রতিনিধি:

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলার সাতঘর ইছাপুরায় জুলাই আন্দোলনের শহীদ মো. ইউসুফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় আয়োজিত কর্মসূচিতে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

পরে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুনাহার লাইলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী রিদওয়ান আহমেদ জিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, গোবিন্দপুর ইউনিয়নের প্রশাসক মিজানুর রহমান, গোবিন্দপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা বেলাল।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার বাসিন্দারা কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ মো. ইউসুফের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

তাঁদের আত্মদান গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান বক্তারা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *