
পাবনায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত-৩
রিফাত, পাবনাঃ
পাবনা সদর উপজেলার আতাইকুলা এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে আতাইকুলা সড়াডাঙ্গী এলাকা কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক মোহাম্মদ রাজ (২৬), পিতা: জামাল উদ্দিন, শালগাড়িয়া, পাবনা এবং অ্যাম্বুলেন্সের যাত্রী বুলু খাতুন (৫২), স্বামী: সলিম পরামানিক, ৭০ গ্রাম মাহমুদপুর, ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া অ্যাম্বুলেন্সে থাকা আরও দুই নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী কেয়া খাতুনকে লাশ নিয়ে বাড়িতে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে থানায় নিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।