
সোনাইমুড়ীতে সাংবাদিক নেতারসহ ৭ মোবাইল চুরি
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অন্তর্গত সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি মো.বেলাল হোসেন ভূঁইয়ার মোবাইলসহ মোট ৭ টি মোবাইল চুরি হবার খবর শোনা গেছে।
জানা যায় যে, সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘরে মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একমত বিনিময় সভা চলাকালীন সময়ে মোবাইল গুলো চুরি হয়েছে বলে জানান প্রেসক্লাবের সভাপতি মো. বেলাল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, আমার মোবাইল বিকাশ একাউন্টে কিছু টাকা ছিল, টাকা সহ আমার মোবাইলটি চুরি হয়ে যায়।
এ সময় হল রুম থেকে বাহির হলে, আরো অনেকেই বলেন তাদের মোবাইল চুরি হয়েছে।
মোট হিসাব করে দেখা যায় যে, ওই অনুষ্ঠান চলাকালীন সময়ে সর্বমোট ৭ টি মোবাইল চুরি হবার বিষয় জানা গেছে।
সোনাইমুড়ী সরকারী কলেজ এর প্রভাষক মো.পার্থ বলেন,যেকোনো অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের প্রত্যেকে বাড়তি সচেতন হতে হবে। চোখ কান খোলা রাখতে হবে আমাদের সকলকে, কারণ এসব অনুষ্ঠানগুলোতে একটু গেদারিং বেশি হয় সেইদিক বিচার বিবেচনা করে নিজেদেরকে বেশি সচেতন হতে হবে বলে মতদেন এ বিশ্লেষক।