গৌরীপুরে ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আইন আদালত জাতীয় ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া কলেজছাত্র মুকরামিন হাসানের (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভাংনামারী ইউনিয়নের খানপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, ৩ জুন বুধবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন মুকরামিন হাসান।
একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ৪জুন বৃহস্পতিবার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *