
মনোহরগঞ্জে জিপিএ-৫ ও কৃতী
শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী ড. সৈয়দ এ. কে. এম. সরোয়ার সিদ্দিকী।
প্রধান আলোচক ছিলেন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোজাম্মেল হোসেন আবির।
ইসলাম ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা সদর শাখা সভাপতি ইয়াকুব হাসান রিফাতের সঞ্চালনায় ইসলামী ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শাখা সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, ইন্ড্রাসটিয়াল বিজনেস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াত ইসলামী মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ নুরুন্নবী, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা আইটি বিভাগীয় সম্পাদক সাফায়েত উল্লাহ, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম।