
কুষ্টিয়া-২ নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ফরিদা ইয়াসমিন
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের গন মানুষের নেত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভেড়ামারার কৃতি সন্তান ফরিদা ইয়াসমিন।
সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি ও তাদের জোট।
সোমবার দলের কার্যালয়ে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ভেড়ামারার কৃতি সন্তান ফরিদা ইয়াসমিন সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছে।