
সোনাইমুড়ী ইউএনও প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসেদুর রহমান এক সংবাদ সম্মেলনে ইউএনও নাছরিন আক্তারকে প্রত্যাহারের দাবি করেন।
৪জুন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে, তিনি বলেন গতকালকে নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে একমত বিনিময় সভা করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমি আমার পক্ষ থেকে তিনটি সম্মাননা স্মারক নিয়ে এসেছি, আমাদের এমপি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ইউ এস সিরেটি অফ বাংলাদেশ এর সভাপতি পরান চৌধুরীদের দেওয়ার জন্য।
কিন্তু আমাদের ইউএনও নাছরিন আক্তার ও সরকারী কমিশনার ভূমি জসিম উদ্দিন এ সম্মাননা স্মারক গুলো তাদের দিতে আমাকে বারণ করে।
অর্থাৎ আমি বারবার রিকোয়েস্ট করার শর্তেও আমাকে কোন সুযোগ দেয় নাই ওরা। শুধু তাই নয়, বর্তমান ইউএনও নাছরিন আক্তার এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে উনি কারো ফোন রিসিভ করেনা। উনি কাউকে সঠিকভাবে মূল্যায়ন করেনা, আমি এই সংবাদ সম্মেলনে তার অপসারণ দাবি করছি।