চৌদ্দগ্রামে বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রামে বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

ঐক্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ঈদুল আজহা বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হুদার বাড়িতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান হয়।

তেরটি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে কামরুল হুদা বলেন – দেশ ও মানুষের কল্যাণে রাজনীতিকে মানবিক ও জনমুখী করতে হবে।

 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং উন্নয়নের সুফল তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

 

এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জনগণের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুষ্ঠান শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পূণর্মিলনী সম্পন্ন হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *