কুমিল্লা-৬ এর এমপি মনিরুল হক চৌধুরীর পদত্যাগের হুশিয়ারী

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লা-৬ এর এমপি মনিরুল হক

চৌধুরীর পদত্যাগের হুশিয়ারী

মোতালেব হোসেন, কুমিল্লাঃ

কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়-এর সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না? সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। কাউকে গ্রেপ্তার করলে কেউ হয়তো অখুশি হবে—এমন চিন্তা থাকলে চলবে না।”তিনি মু. রেজা হাসান ও জেলা পুলিশ সুপারের উদ্দেশে বলেন, “গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা করুন।

ডিসি সাহেব, এসপি সাহেব, আপনারা যদি পারেন ব্যবস্থা নিন। না হলে বাকিটা আমি দেখব। প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চ করব।”মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো আপস হবে না। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব।

”এ সময় জেলা পাবলিক প্রসিকিউটর কাইউমুল হক রিংকু-কে উদ্দেশ করে তিনি বলেন, “মার্ডার মামলা, মাদক মামলাসহ ৩৫টি মামলার আসামি কীভাবে জামিন পায়? এ বিষয়ে আরও কঠোর হতে হবে।

”কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবি সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর প্রসিকিউটর এডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেল সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *