বন্ধুদের সাথে সাঁতার কেটে পার হওয়ার সময় ডাকাতিয়া নদীতে কলেজ ছাত্র নিখোঁজ

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বন্ধুদের সাথে সাঁতার কেটে পার হওয়ার সময় ডাকাতিয়া নদীতে কলেজ ছাত্র নিখোঁজ

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সাথে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে মোহাম্মদ শিহাব (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।

 

শুক্রবার (২৯শে মে) দুপুর আনুমানিক এক ঘটিকায় চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল জাকজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ শিহাব পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল হক শিপনের ছেলে। সে চট্টগ্রাম বি.এন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

নিখোঁজ সিহাবের মামা আসিফ আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে সিহাব তার অপর দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পার্শ্ববর্তী জাকজোর গ্রামে যায় তালের আঁটি খাওয়ার জন্য।

 

জুমার নামাজের সময় হওয়ায় সেখান থেকে দ্রুত সাঁতার কেটে মসজিদে আসার জন্য নদীতে নামে তিন বন্ধু।

 

এসময় অপর দুই বন্ধু সাঁতার কেটে নদী পার হলেও শিহাব নদীতে হারিয়ে যায়। এখনো শিহাবের সন্ধান পায়নি পরিবার।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম জানান, আমরা দুপুর আনুমানিক ১.২৫ ঘটিকায় কলেজছাত্র শিপনের নিখোঁজ হওয়ার খবর পাই।

 

এসময় আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোজ শিপনকে উদ্ধারের চেষ্টা করি। তাৎক্ষণিক আমরা চাঁদপুর থেকে ডুবুরি টিমকেও খবর পাঠাই। মোহাম্মদ আলীর নেতৃত্বে চাঁদপুরের ডুবুরি টিম এসে বিকেল থেকে আনুমানিক এক ঘন্টা চেষ্টা করেও নিখোঁজ শিহাবকে উদ্ধার করতে পারেনি।

 

পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় নিখোঁজ কার্যক্রম স্থগিত রাখে তারা এবং আগামীকাল সকালে উদ্ধার কার্যক্রম আবারো শুরু করবে বলে জানায়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *