
বুড়িচংয়ে এসএসসি ভোকেশনাল
ফলাফলে ১ম স্থান অর্জন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে সদস্য প্রকাশিত বুড়িচং উপজেলার পূর্ণমতি মনসূর আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে এবার ৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০ টি জিপিএ ৫ সহ ৮১ জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছে। এর মধ্যে এ পেয়েছে ২৫ জন, এ- পেয়েছে ১২ জন, বি পেয়েছে ২৫ জন এবং সি পেয়েছে ৯ জন। এতে পাসের হার ৮৫.২৬ %।
অপরদিকে একই উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ( ভোকেশনাল) পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ২ জন, এ পেয়েছে ৩৫ জন, অকৃতকার্য হয়েছে ২ জন।
উর্ত্তীণ হয়েছে ৩৭ জন, পাসের হার শতকরা ৯৫%।
(এসএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পূর্ণমতি মনসূর আহমদ (এম. এ.) উচ্চ বিদ্যালয়। উপজেলা পর্যায়ে মেধা তালিকার শীর্ষে জায়গা করে নিয়ে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ভোকেশনাল (কারিগরি) শাখায় বিদ্যালয়টি মেধা তালিকায় উপজেলায় প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছে। পাশাপাশি সাধারণ (জেনারেল) শাখাতেও চমৎকার ফলাফল প্রদর্শন করে উপজেলায় চতুর্থ স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ কাউসার রহমান শাহীন এই ধারাবাহিক সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং কঠোর পরিশ্রমী শিক্ষার্থী, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও সচেতন অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন,”শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ এবং ভোকেশনাল শিক্ষার প্রতি বিশেষ নজরদারির ফলেই আজকে আমাদের এই জোড়া সাফল্য। ভবিষ্যতে এই সাফল্যের ধারা বজায় রাখতে আমরা আরও বদ্ধপরিকর।”
বিদ্যালয়ের এই গৌরবান্বিত অর্জনে পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন , সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রাক্তন শিক্ষার্থীরা বিজয়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। এলাকার সর্বস্তরের মান।