
জামালগঞ্জ থানা পুলিশের এসআই’র মৃত্যু !
জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় কর্মরত এস আই সুপ্রাংশু দে দিলু (৪৩) বিপি নং ৮৩০২০৯৮২৭২ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
নিহত এস আই (নিঃ) সুপ্রাংশু দে দিলু মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বনটান গ্রামের বাসিন্দা সুজিত কুমার দে’র ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে জামালগঞ্জে নিজ ভাড়াটিয়া বাসায় অবস্থানকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।
পরে তার স্ত্রী তাকে দ্রুত জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন।
চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশু পুত্র রেখে যান।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, “এসআই সুপ্রাংশু দে দিলুর আকস্মিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি দায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ একজন পুলিশ সদস্য ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন দক্ষ সহকর্মীকে হারালাম। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মাননীয় পুলিশ সুপারের অনুমতিক্রমে তার মৃত দেহ নিজ বাড়িতে প্রেরণ করা হবে।