প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানকালে মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে হরিমঙ্গল-বাগড়া সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ফেলে পালিয়ে যায় এর চালক।

পরে তল্লাশি চালিয়ে অটোরিকশা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, পলাতক আসামি ছোটু মিয়া (৪৩), বাড়ি শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায়, এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *