চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত লাকসামের সাগর

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত লাকসামের সাগর

লাকসাম প্রতিনিধিঃ 
চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর আইনজীবী সমিতি-এর বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।
গত ১২ এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট কর আইনজীবী এডভোকেট আসাদুজ্জামান সাগর।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, একই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ সোলায়মান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. আসাদুজ্জামান সাগর লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি মরহুম আক্তারুজ্জামানের কনিষ্ঠ সন্তান এবং বর্তমান ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলামের ছোট ভাই।
এছাড়াও তিনি বিজরা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন।
এড. সাগরের এই গৌরবময় অর্জনে লাকসামবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।
স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার মেধা, সততা ও দক্ষ নেতৃত্বে তিনি সংগঠনের দায়িত্ব সফলভাবে পালন করবেন এবং কর আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, চট্টগ্রাম কর আইনজীবী সমিতি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *