রাজশাহী নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আইন আদালত জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহী নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

 

শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আনোয়ার হোসেন (৩২) এবং মো. নাহিদ হাসান (৩০)। তাদের বাড়ি যথাক্রমে কর্ণহার থানার বিলনেপালপাড়া ঘোষপুকুর এবং বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকায়।

পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকা থেকে ৭ পিস ইয়াবাসহ নাহিদকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত সাড়ে ১০টার দিকে কর্ণহার থানার বিলনেপালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ আনোয়ারকে আটক করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত নাহিদ হাসানের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় পূর্বে ৭টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *