লাকসামে টেকসই কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে টেকসই কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

রিয়াদ হোসাইন, লাকসামঃ 

কুমিল্লার লাকসাম উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১ দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি এবং কৃষি ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ দিকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, টেকসই কৃষি প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে কম খরচে অধিক ফলন নিশ্চিত করা সম্ভব।

 

পাশাপাশি তিনি কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং মাঠপর্যায়ে এর বাস্তব প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা দীপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লাকসাম, কুমিল্লা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *