কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

 

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

 

উদ্ধার করা এসব মাদক ও পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন জামালপুর জয়পুর মাঠ পাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি সদস্য।

এ সময় ৫০ বোতল ভারতীয় ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়। একই দিনে সকালে তেঁতুলবাড়ী খাসমহল এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও গভীর রাতে শেওড়াতলা কাজিপুর উত্তরপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে আজ ভোরে পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে মাদক,বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *