আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

আইন আদালত জাতীয় ঢাকা সারাদেশ
শেয়ার করুন....,

আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

 

মোস্তফা কামাল মজুমদারঃ

আসন্ন ঈদকে ঘিরে যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঢাকার আশুলিয়ায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় গুরুত্বপূর্ণ নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েকশ’ অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় ।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই অভিযানের পরে মহাসড়ক দখল করে অবৈধভাবে কেউ কোথাও কোন দোকানপাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে আশুলিয়ার জামগড়া, ছয়তলা ও সাভার বাসস্ট্যান্ড বাইপাইল হেমায়েতপুর সহ বিভিন্ন স্থানে সকল অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হবে। আগামী রোজার ঈদে যেন কোন যায়গায় যানজটের সৃষ্টি না হয়, এজনই উচ্ছেদ আরো বেগমন করা হবে বলেও জানান তিনি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *