গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে ধারালো অস্ত্রের হামলায় আহত-৩

আইন আদালত জাতীয় ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে ধারালো অস্ত্রের হামলায় আহত-৩

হুমায়ূন কবির, গৌরীপুরঃ 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় রাস্তা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৬নং বোকাইনগর ইউনিয়নের গবিন্দপুর (বীরপুর) এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোঃ আহসানুল রাব্বী (২৮), মোঃ রইছউদ্দিন (৪৫) ও মোঃ রাহাদ (১৯)। তাদের মধ্যে আহসানুল রাব্বী ও রইছউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ মহসিন মিয়া (২৪) গৌরীপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তার ছোট ভাই মোঃ রাহাদ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শসা খেতে যাওয়ার পথে প্রতিবেশীদের দ্বারা পথরোধের শিকার হন।
এ সময় তাকে গালিগালাজ করা হলে প্রতিবাদ করায় কয়েকজন বিবাদী তাকে কিল-ঘুষি মারতে শুরু করে।
খবর পেয়ে বড় ভাই আহসানুল রাব্বী ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ধারালো দা ও লাঠিসোঁটা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর কাটা জখম হয়।
পরে তাদের চাচা মোঃ রইছউদ্দিন বাধা দিতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা মামলা না করার জন্য ভুক্তভোগীদের হুমকি দেয় এবং সুযোগ পেলে হত্যার হুমকিও প্রদান করে।
এব্যাপারে জানতে চাইলে মারামারির অভিযোগ অস্বীকার তোফাজ্জল বলেন, আমরা শুধু নিষেধ করেছি বাড়ীর ভিতর দিয়ে অটো-রিকশা ও যাতায়াত না করার জন্যে। আমাদের মেয়েরা পর্দা করে। এসব নিয়েই কথার কাটাকিটি হয়েছে
এ বিষয়ে শুক্রবার বিকাল ৩টার দিকে গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দীন করিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *