বুড়িচংয়ে গাঁজা ভর্তি প্রাইভেট কার ও ভারতীয় নাগরিকসহ ২ মাদক কারবারি আটক

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে গাঁজা ভর্তি প্রাইভেট কার ও ভারতীয় নাগরিকসহ ২ মাদক কারবারি আটক

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং থানা পুলিশ  অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার ভর্তি ৩৬ কেজি গাঁজা ভারতীয় দুই নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনাটি ঘটেছে জেলার বুড়িচং উপজেলার পূর্নমতি এলায়কা থেকে গত শনিবার ৮ জুলাই রাত সাড়ে ১১ টায়  প্রাইভেট কার ভর্তি গাঁজা এবং ভারতীয় দুই নাগরিক কে আটক করে।

বুড়িচং থানা পুলিশ সূত্রে জানা গেছে  গত শনিবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার  এসআই শামসুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৌর সভার পূর্ণমতি এলয়কায় সীমান্ত থেকে একটি টয়োটা প্রাইভেটকার তল্লাশি করে গাড়ীর ভিতর থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাড়ীতে দুই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের পরিচয় সনাক্ত করা হয় দুই জন ভারতীয় নাগরিক।

আটককৃতরা হলো—ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া সাব-ডিভিশনের কলমচূড়া থানার আশাবাড়ী এলাকার মো. হানিফের ছেলে সালাউদ্দিন ওরফে ছেরা উদ্দিন (২৩) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আলী হোসেনের ছেলে মো. জহিরুল ইসলাম রাব্বি (২১)। রাব্বি পেশায় প্রাইভেটকারের চালক বলে জানা গেছে। এদিকে স্থানীয় সূত্রে জানায় পূর্ণমতি  এলাকায় মাদকের বড়  ডিলার রয়েছে।

গত সপ্তাহ খানে আগেও থানার এস আই জিয়া উদ্দিন একটি বড় গাঁজার চালান আটক করে। পূর্ণমতি রাজাপুর এলাকায় বড় মাদক ব্যবসায়ী রয়েছে । পুলিশ তদন্ত করলে তাদের কে আইনের আওতায় দ্রুত নিয়ে আসতে পারবে।

পুলিশ আরও ধারণা করছেন , সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদকের চালানটি দেশের অভ্যন্তরে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে মাদকের চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ জানায়,  রোবার ৯ আগষ্ট  উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কুমিল্লা  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ   করা হয়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *