বুড়িচংয়ে ছয়গ্রাম আলিম মাদরাসায় অবসরজনিত বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ছয়গ্রাম আলিম মাদরাসায় অবসরজনিত বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত

 

 

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

 

 

কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম আলিম মাদরাসায় অবসরজনিত বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক (আরবি) মরহুম মোহাম্মদ আব্দুল মান্নান এবং মরহুমা মোছাঃ মোফসা কামালের পরিবারের সদস্যদের। একই সঙ্গে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমদ, অধ্যাপক ডা. এ.এইচ.এম দেলোয়ার মামুন, প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব মোঃ মিজানুর রহমান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান মনির, সুপার মাওলানা জামানুল হক।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম খানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আরও বক্তব্য রাখেন প্রাক্তন কৃতি শিক্ষার্থী অধ্যক্ষ মোহাম্মদ কাজী আবুল বাশার,

মোঃ কালিমুল্লাহ, প্রভাষক কামরুল হাসান, প্রভাষক মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক নাছির উদ্দীন ও সিঃ শিক্ষক মনির হোসেন, মাওলানা কামালুম হক কাউছার, অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল জাহিদ উল্লাহ, নুরে আলম খান, আসমা আক্তার, এড্ জামাল হোসেন, জুনায়েদ হোসেন, নাজির, মোঃ হাবিবুর রহমান ও আলিম শিক্ষার্থী সানজিদা আক্তার প্রমূখ।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *