টাঙ্গাইল জেলা আ’লীগ সাধারণ সম্পাদকের ভারতে মৃত্যু !

আইন আদালত আন্তর্জাতিক জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

টাঙ্গাইল জেলা আ’লীগ সাধারণ সম্পাদকের ভারতে মৃত্যু !

 

আবু রায়হান, টাঙ্গাইলঃ

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাতে তিনি মৃত্যু বরণ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০।

পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জোয়াহেরুল ইসলাম জোয়াহের। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নেওয়া হয়েছিল। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতর তার মৃত্যু হয়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের ভিপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ইন্তেকাল করেছেন।

জোয়াহেরুল ইসলাম এডভোকেট ছিলেন। তিনি টাঙ্গাইল জেলা রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করায় তৃণমূলের নেতাকর্মীদের কাছে ‘ভিপি জোয়াহের’ নামেই অধিক পরিচিত ছিলেন।

পরবর্তীতে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *