কৃষককে গলা টিপে হত্যা-৩ নারী আটক !

আইন আদালত জাতীয় ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন....,

কৃষককে গলা টিপে হত্যা-৩ নারী আটক !

শেরপুর প্রতিনিধি :

পারিবারিক জমি সংক্রান্ত ঘটনার জেরে শেরপুরের নকলা উপজেলার চিথলিয়া গ্রামে খোরশেদ আলী (৫০) নামের কৃষককে কে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তিন নারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

২৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত খোরশেদ আলমের চাচাতো বোনের স্বামী জুলহাস মিয়ার সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।

মঙ্গলবার সকালে দুই পক্ষের এলাকায় মাতাব্বরদের নিয়ে সালিশী বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক শুরু হওয়ার আগেই ওই জমিকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয়।

একপর্যায়ে জুলহাস মিয়ার পরিবারের সদস্যরা খোরশেদকে একা পেয়ে পিটিয়ে তার গলা চেপে ধরেন এবং পেছন দিক থেকে শক্ত করে চেপে ধরলে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে জুলহাস মিয়ার স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোসনা এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নকলা থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে নিহত কৃষক খোরশেদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

ঘটনাস্থল থেকে তিন নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *