সুন্দরগঞ্জে সাংবাদিক পিতার বার্ষিক কুলখানি অনুষ্ঠিত

জাতীয় রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সুন্দরগঞ্জে সাংবাদিক পিতার

বার্ষিক কুলখানি অনুষ্ঠিত

 এবি সিদ্দিক, গাইবান্ধাঃ
সুন্দরগঞ্জে সাংবাদিক আবু বক্কর সিদ্দিক’র পিতা মরহুম ইব্রাহিম আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বার্ষিক কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ উপলক্ষে দিনব্যাপী সাংবাদিকের আবাসস্থলে পবিত্র কুরআন পাঠ, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্থানীয় হাফেজিয়া মাদ্রায় অধ্যায়নরত শিক্ষার্থী, পাড়ার এতিম, বিধবা ও অসহায়দের নিয়ে এসব অনুষ্ঠান শেষে সমপর্যায়ে খাওয়া-দাওয়া ও সাধ্যমত দান-সহায়তা করা হয়।
পিতা মরহুম ইব্রাহিম আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছেন পুত্র সাংবাদিক আবু বক্কর সিদ্দিকসহ পরিবারবর্গ।
উল্লেখ্য, প্রেসক্লাব-সুন্দরগঞ্জ, গাইবান্ধা’র সভাপতি ও আবু বক্কর সিদ্দিকের পিতা উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মরহুম ইব্রাহিম আলী গত বছরের ৮ জানুয়ারি (৭ রজব হিজরী) বিকাল পৌণে ৫ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *